অর্থমন্ত্রীর জীবনের ‘শ্রেষ্ঠ বাজেট’ এখন খাবি খাচ্ছে। মূল যে সংস্কার প্রস্তাব- নতুন ভ্যাট আইন, তা’ই স্থগিত করা হয়েছে ২ বছরের জন্য। এর ফলে সোয়া চার লাখ কোটি টাকার অতি উচ্চাভিলাষী বাজেটের বাস্তবায়ন নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।
সিপিবি ঠিকই বলেছে, ‘আবগারি শুল্ক, ভ্যাটে সরকারের পিছু হটা সত্ত্বেও এ বাজেট এখনো গণবিরোধী।’ কারণ যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে, তা প্রধানত ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে। জনগণের কল্যাণ বিবেচনায় নয়।
অতিরিক্ত অর্থ আদায়ের যে পরিকল্পনা অর্থমন্ত্রীর ছিল তা আদায়ের যোগ্য কাঠামো মোটেই গড়ে তোলা হয় নি। ‘উন্নয়নের মহাসড়কে’ উঠে অর্থনীতি এখন মগবাজার ফ্লাইওভারের মতো ট্রাফিক পুলিশের অপেক্ষায় থমকে দাঁড়িয়ে আছে। ৩০শে জুন পত্রিকার খবরে আছে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা টাকার পরিমাণ গত ১ বছরে ১০০০ কোটি টাকার চেয়ে বেশি বেড়েছে।
সরকার কিভাবে এই অতিরিক্ত ঘাটতির টাকা জোগাবে? অর্থ পাচারকারী ধরতে ব্যর্থ এই সরকার নিশ্চয়ই আবার গরিব, নিম্নবিত্তের পকেটে হাত ঢোকাবে। এ জন্য আমি নির্বাচনী উচ্চাভিলাষ পরিহার করে কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আমরা দেখলাম, এত সমালোচনা, প্রতিবাদ সত্ত্বেও ব্যাংকের লুটপাট, অব্যবস্থাপনার ব্যাপারে পাশ হওয়া বাজেটে কিছু বলা হয় নি। আর একটা কথা: কোনোভাবেই যাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে হাত দেয়া না হয়। এ খাত দুটিতে বরাদ্দ হওয়া উচিত জিডিপির ৫%। এখন দেয়া হচ্ছে মাত্র ২.৫%।
সংবাদ শিরোনাম :
ঈদের নামাজ পড়ার নিয়ম
৯০০ গোলের ম্যাজিক ফিগারে মেসি
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা
আইজিপির নামে বিভ্রান্তিকর মন্তব্য প্রচার, সতর্ক করল পুলিশ সদর দপ্তর
ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
ঈদের দিন কালবৈশাখী ঝড়ের শঙ্কা, ঈদ জামাতের সময় হতে পারে বৃষ্টি
প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
২০২৬ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
রোজার মধ্যে ভক্তের সাথে হানিয়া আমিরের ভিডিওকলের ক্লিপ ভাইরাল
‘শ্রেষ্ঠ বাজেট’ এখন খাবি খাচ্ছে ফেসবুক ডায়েরি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- 528
Tag :
জনপ্রিয় সংবাদ



























