ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বিএনপির কাঁধে এখনও শয়তান ভর করে আছে : মেজর অব. মো. আখতারুজ্জামান

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির যোগ দেওয়া-না দেওয়া নিয়ে মুখ খুলেছেন দলটির আলোচিত সাবেক সংসদ সদস্য মেজর অব. মো. আখতারুজ্জামান। শনিবার সকালে নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়ে আলোচনার ঝড় তুলেছেন তিনি।

নিজের ফেসবুক পৃষ্ঠায় তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনীতির পরিবেশ সৃষ্টির একটি যুগান্তকারী সুযোগ জাতি আবারো হারালো। যে বয়সে এদেশের বা তাবৎ বিশ্বের রাজনীতির নেতৃত্ব দিয়েছে বা দিয়ে থাকে, আলাল এখন সে বয়সের রাজনীতিবিদ। তাই আলাল সমসাময়িক রাজনৈতিক নেতাকর্মীদের মন, চিন্তা চেতনার খবর রাখে।

‘ওরা আসেনি আমরা যাব’ – আলালের এ বক্তব্য যুগান্তকারী, সঠিক এবং অত্যন্ত সময় উপযোগী। কিন্তু কে শুনে কার কথা?? বিএনপির কাঁধে এখনও শয়তান ভর করে আছে। ম্যাডাম নিজের দলের কিছু শয়তান ও ষড়যন্ত্রকারীদের স্বার্থে একটি পরাজিত রাজনৈতিক শক্তিকে বাঁচাতে গিয়ে অভ্যন্তরীণ দুর্বলতা ও জনগণের সমর্থনহীন রাজনীতির কারণে যেমন ওই রাজনৈতিক শক্তিকে রক্ষা করতে পারছেন না, অথচ নিজে ধ্বংস হয়ে যাচ্ছেন, তাদেরই প্ররোচনায় ম্যাডাম সময়ের সঠিক সিদ্ধান্তটিও নিতে পারলেন না।

আজকের এই দিনে ম্যাডামের সরাসরি আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হওয়া ছিল সময়ের শ্রেষ্ঠ রাজনীতি যা এদেশের আপামর জনগণের কাছে ছিল প্রত্যাশিত। আজকে সকল মাধ্যমের শিরোনাম থাকতো ম্যাডাম।

জানিনা ম্যাডামের রাজনৈতিক পরামর্শক কারা, তবে যারাই হোক তারা ম্যাডাম ও বিএনপির আপন নয়। তারা ম্যাডাম ও বিএনপি উভয়কেই ধ্বংস করবে। আমাদের মনে রাখা উচিৎ ম্যাডাম ও বিএনপির পতন কাদেরকে রাজনৈতিক সুবিধা দিবে? ম্যাডামহীন রাজনীতিতে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বাধ্য হয়ে তখন জনগণ কাদের পিছনে যাবে?
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বিএনপির কাঁধে এখনও শয়তান ভর করে আছে : মেজর অব. মো. আখতারুজ্জামান

আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬