ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

শাওমি আনলো ৬ জিবি র‌্যামের ফোন

বাঙালী কণ্ঠ নিউজঃ অবশেষে বাজারে এলো শাওমির ৬ জিবি র‌্যামের মি সিক্স এক্স। এই ফোনটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। শাওমির সর্বশেষ ফ্লাগশিপ ডিভাইস এটি।

অধিক র‌্যাম ছাড়াও ফোনটিতে বেশ কিছু ফিচার রয়েছে। এতে ফুল ভিউ ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং অধিক মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

চীনে আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাওমি মি সিক্স এক্স বাজারে বিক্রির ঘোষণা করে। ২৭ এপ্রিল থেকে ক্রেতারা এটি কিনতে পারবেন। চীনে ফোনটির দাম ধরা হয়েছে ১৭৯৯ ইয়েন। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৪ হাজার টাকা। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে ফোনটি এলে এর দাম হবে কমছে কম ৩০ হাজার টাকা। ফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।

দুইটি ভার্সনে ফোনটি বিশ্ব বাজারে পাওয়া যাবে। একটি ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রমের। অন্য ভার্সনটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রমের। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

শাওমির নতুন এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসস ব্যবহার করা হয়েছে। প্রসেসরের ক্লকস্পিড ২.২ গিগাহার্জ। এতে এলপিডিডিআর৪এক্স র‌্যাম ব্যবহার করা হয়েছে।

ছবির জন্য শাওমি মি সিক্স এক্স ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে। একটি ১২ মেগাপিক্সেলের। অন্যটি ২০ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায় ফেস আনলক ফিচার আছে।

কুইক চার্জ ৩.০ টেকনোলজি সমৃদ্ধ ফোনটিতে ৩০১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। শাওমি দাবি করছে তাদের ফোনটি মাত্র ৩০ মিনিটি ৫০ শতাংশ চার্জ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

শাওমি আনলো ৬ জিবি র‌্যামের ফোন

আপডেট টাইম : ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮