ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান বিদ্রোহী প্রার্থীর কারণে অস্বস্তিতে মিত্ররা, সুখবর দিল বিএনপি ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান পদ্মাপাড়ে ২ কিলোমিটার জুড়ে সরিষা চাষ, নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা ইসলামী আন্দোলনের এককভাবে ২৬৮ আসনে প্রার্থী ঘোষণা ভাঙলো জামায়াত জোট গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

ধর্ষকদের জায়গা দেয় সরকার

বাঙালী কণ্ঠ নিউজঃ  নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ধর্ষকদের জায়গা দেয় সরকার। বগুড়ার ঘটনায় আমরা আবারও তার প্রমাণ পেলাম।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত বগুড়ায় ধর্ষণ ও নির্যাতন শাহবাগে সিদ্দিকুরের দৃষ্টি হরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রদের পেটানো সাভারের এমপির ক্রসফায়ারে মানুষ হত্যার সহ-দেশব্যাপী অরাজকতার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা, পুলিশের হামলায় সিদ্দিকুরের দৃষ্টিশক্তি হারানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির ঘটনাসহ দেশব্যাপী ‘অরাজকতার’ প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করেছিল নাগরিক ঐক্য।

মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগের মতো একটি বড় দলে তুফানের মতো লোক ঢুকল কীভাবে? সরকার এসব ধর্ষকদের প্রশ্রয় দেয়। ’

সিদ্দিকুরের ওপর পুলিশের হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আগে ছাত্ররা পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করত। এখন পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করে। আর সেই আন্দোলনে হামলা করে পুলিশ। সিদ্দিকুরের চোখ গেল। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ বলছে, তদন্ত করা হচ্ছে। তদন্ত লাগে কেন? আমাকে আটকে রাখার সময় তো তদন্ত লাগেনি। প্রতিদিন মামলা ছাড়াই অনেকে গ্রেফতার হচ্ছে। ’

মান্না আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও তারা ৫ ই জানুয়ারির মত নির্বাচন করতে চায়। সেই নির্বাচনে যখন প্রগতিশীল ছাত্ররা প্রতিবাদ করে তাদের উপর শিক্ষকরা গুণ্ডামি করে। এভাবে কোনো স্বৈরাচার শাসক ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারে নাই।

মানববন্ধনে আরও বক্তব্য দেন-জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদ উল্লাহ কায়সার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

ধর্ষকদের জায়গা দেয় সরকার

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭