ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বাংলাদেশিকে মারধর করে ৪ কেজি স্বর্ণ নিয়ে পালাল ৪ ভারতীয় নাগরিক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশি মালিকানাধীন স্বর্ণের ওয়ার্কশপের মালিককে গুরুতর আহত করে ৪ কেজি স্বর্ণের বিস্কুট নিয়ে পালিয়েছে ৪ ভারতীয় নাগরিক।

জানা যায়, শুক্রবার ৫৭ বছর বয়সী বাংলাদেশি স্বর্ণকারকে মারধর করে স্বর্ণের ওয়ার্কশপের চার ভারতীয় কর্মচারী। এসময় তারা লকার থেকে নিজ নিজ পাসপোর্ট ছিনিয়ে নিয়ে যায়।

মালিকের ছেলে শিশির কুমার দাস জানান, ‘শুক্রবার দাদির মৃত্যুবার্ষিকীতে আমাদের দেশে যাওয়ার কথা ছিল। বাবাকে ওয়ার্কশপ থেকে আনতে গিয়ে দেখি বাবা দোকানে নেই। পাশে কর্মচারীদের বাসায় গিয়েও তাদের পাওয়া যায়নি।

বাসায় এসেও না পেয়ে রাতে সন্দেহজনক স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজ হিসেবে মামলা করি। পুলিশ এসে খোঁজাখুজির এক পর্যায়ে বাবাকে আহত অবস্থায় ওয়ার্কশপের ভেতর থেকে উদ্ধার করে।’

প্রশাসনের ভাষ্যমতে ওয়ার্কশপের সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনজন কর্মচারী ভেতরে ঢুকে মালিককে বেধড়ক মারধর করে এবং একজন বাহিরে পাহারা দিচ্ছে। চার ভারতীয় কর্মচারী স্বর্ণ ছিনতাইয়ের এক ঘন্টার মধ্যেই দুবাই ত্যাগ করে।

এটা পূর্বপরিকল্পিত চুরি ছিল। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে এবং স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশিকে মারধর করে ৪ কেজি স্বর্ণ নিয়ে পালাল ৪ ভারতীয় নাগরিক

আপডেট টাইম : ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০