ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আল জাজিরাতে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশী রায়হান গ্রেপ্তার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতে অভিবাসীদের নিয়ে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশী নাগরিক রায়হান কবিরকে (২৫) গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ। এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করে মালয়েশিয়া।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট শুক্রবার (২৪ জুলাই) তাকে গ্রেপ্তার করে স্থানীয় সময় ৬টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে খবর প্রকাশ করেছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট ১২ জুলাই এক প্রতিবেদনে জানায়, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাবর বলেছেন, বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

সম্প্রতি আল জাজিরা টিভির একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানের অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রতিবেদন প্রকাশের পর রায়হান কবিরকে খোঁজা শুরু করে মালয়েশিয়ার পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আল জাজিরাতে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশী রায়হান গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০