হাওরাঞ্চলের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির অনিশ্চয়তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বরাবরে অনুরোধপত্র পাঠিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের স্বাক্ষর করা চিঠি গত ২৪ মে পাঠানো হয়। চিঠিতে এই শিক্ষার্থীদের কলেজে ভর্তি মওকুফের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বরাবরে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফসল ডুবির কারণে হাওরের জেলা সুনামগঞ্জের কৃষক এবং কৃষি নির্ভর জনগণ চরম অনিশ্চয়তায় দিন যাপন করছেন। ইতোমধ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগপ্রবণ এই জেলা সফর করেছেন এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণসহ জনজীবনে দুর্দশা লাঘবে পর্যায়ক্রমে সকল সহায়তার আশ্বাস দিয়েছেন।
সুনামগঞ্জ জেলায় এ বছর এসএসসি উত্তীর্ণ হয়েছে ১৬ হাজার ৩৬২ জন এবং দাখিল পরীক্ষায় ২৯০০ জন উত্তীর্ণ হয়েছে। যার অধিকাংশই দরিদ্র ও নি¤œমধ্যবিত্ত পরিবারের সন্তান। আর্থিক সংকটের কারণে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনেকেই ভর্তি ও পাঠ্যপুস্তক ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। একারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহতসহ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
এই অবস্থায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তি মওকুফ অথবা ভর্তির জন্য এককালীন আর্থিক অনুদান প্রদানসহ উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা এবং অতিদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিশেষ আর্থিক অনুদান প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়।
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বিষয়টি’র যৌক্তিকতা রয়েছে উল্লেখ করে বলেন, ‘আমি এটি মাননীয় প্রধানমন্ত্রী’র নজরে আনার চেষ্টা করবো।’ একই সঙ্গে এই শিক্ষার্থীদের সহায়তায় ধনাঢ্যদেরও এগিয়ে আসার অনুরোধ জানান এমএ মান্নান।
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
শিক্ষা সচিব বরাবরে জেলা প্রশাসকের চিঠি- হাওরাঞ্চলের শিক্ষার্থীদের এবার এইচএসসি ভর্তি ফি মওকুফের অনুরোধ
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭
- 566
Tag :
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ



























