ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বাংলাদেশিদের আকামা-ভিসার মেয়াদ বাড়াতে সৌদিকে চিঠি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনা মহামারী পরিস্থিতিতে দেশে ছুটিতে এসে আটকেপড়া বাংলাদেশিদের জন্য আকামা কিংবা ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি আরবকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি দিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস। চিঠিতে বাংলাদেশের নাগরিকদের আকামা কিংবা ভিসা- যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাস বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ও রিয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এর আগে করোনার কারণে ছুটিতে এসে দেশে আটকেপড়াদের জন্য দুই দফায় তিন মাস করে ছয় মাস এবং সর্বশেষ এক মাসসহ মোট ৩ দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছিল সৌদি সরকার। যেই মেয়াদ চলতি মাসের ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে আটকেপড়া বাংলাদেশিদের সৌদি আরবে যাওয়া নিশ্চিত করতে সে দেশের সরকারকে তিন মাসের জন্য আকামা কিংবা ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বাংলাদেশিদের আকামা-ভিসার মেয়াদ বাড়াতে সৌদিকে চিঠি

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০