ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

শীতে মিষ্টি আলু খাওয়া যেকারণে জরুরি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সুস্থ থাকতে খাবারের বিকল্প কিছু নেই। শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটিয়ে শরীর সুস্থ রাখতে পারে। অনেকেই ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেন। বিশেষ করে ভাত, আলু খাওয়া ছেড়ে দেন একেবারেই। এতে আসলে শরীরের উপকার না অপকার হচ্ছে, জানেন কি?

বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে যদি ডায়েট থেকে কার্বোহাইড্রেট বাদ থাকে তাহলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই আপনার খাদ্য তালিকায় আপনার শরীর বয়স এবং ওজন অনুযায়ী খাবার রাখুন। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে রাখতে পারেন মিষ্টি আলু। এটি আলুর চেয়ে বেশি উপকারী। অনেকে ভাবেন আলুর চেয়েও ক্ষতিকর মিষ্টি আলু। আর তাই ভুল করেও ছুঁয়ে দেখেন না। কিন্তু মিষ্টি আলুরও অনেক উপকারিতা রয়েছে। হার্ট থেকে ডায়াবিটিস-স্বাস্থ্য সমস্যায় জুড়ি নেই রাঙা আলুর।

যে কোনো আলুই পুষ্টিতে সমৃদ্ধ। তবে মিষ্টি আলু খুবই স্বাস্থ্যকর। তবে মিষ্টি আলুতে ক্যালোরি ও কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটাই কম। এছাড়াও মিষ্টি আলুতে উচ্চ মাত্রায় ‘ভিটামিন এ থাকে। ‘ভিটামিন এ’ হলো অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ইমিউনিটি বৃদ্ধি করে এবং সুস্থ ত্বক ও দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে।

সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে দৈনিক প্রোটিন চাহিদার ৮০ শতাংশ পূরণ করে মিষ্টি আলু। মিষ্টি আলুতে প্রচুর ভিটামিন সি ও ভিটামিন বি৬ থাকে, যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। এটি পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামেরও ভালো উৎস, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টের কাজ বজায় রাখতে সাহায্য করে।

এছাড়াও মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ ফাইবার আছে, যা ওজন কমাতে সাহায্য করে এবং  ডায়বেটিস ও কোলেস্টেরলের ঝুঁকি কমায়। শীতে শরীরকে গরম রাখতে এবং বিভিন্ন ধরনের ভাইরাস থেকে রক্ষা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

শীতে মিষ্টি আলু খাওয়া যেকারণে জরুরি

আপডেট টাইম : ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০