ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ভেঙে গেলো মিমির বলিউডের স্বপ্ন

বলিউড তারকা আনুশকা শর্মার প্রযোজনায় ছবি ‘পরী’র ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে গত ১৩ই জুন। এই ছবিতে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বলিউড অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু শুটিং শুরুর আগেই ওই ছবি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন নায়িকা। কাজেই আপাতত বলি-ডেবিউ হচ্ছে না মিমির।

বলিউডে পৌঁছেও কেন ফিরে এলেন এই টলি সুন্দরী? ‘পরী’তে বেশ গুরুত্বপূর্ণ

একটা চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। সব কিছু ঠিকঠাকই চলছিল। সেই মতো মুম্বই গিয়েছিলেন মিমি। ওয়ার্কশপেও যোগ দেন। কিন্তু সে সময়ে হঠাৎ ওয়ার্কশপের মধ্যেই কাঁপিয়ে জ্বর আসে তার। প্রবল শারীরিক কষ্ট নিয়েও স্রেফ মনের জোরে কাজ চালিয়ে যাচ্ছিলেন মিমি।

কিন্তু, এর পরে সারা গায়ে র‌্যাশ বেরনোয় তা আর সম্ভব হলো না। অবশেষে প্রবল জ্বর নিয়ে কলকাতায় ফিরে আসতে বাধ্য হন তিনি। শুটিং শুরুর আগে ওয়ার্কশপেই এমনটা হওয়ায় মিমির জায়গায় অন্য অভিনেত্রী কাজ করছেন।

এ প্রসঙ্গে মিমি জানিয়েছেন, ওয়ার্কশপেই জ্বরটা এসেছিল। কিন্তু, সেই জ্বর যে এভাবে আমার স্বপ্নকে ভেঙেচুরে দেবে তা ভাবতেই পারিনি। আপাতত সব কিছু সরিয়ে ঘরবন্দি তিনি। তার জায়গায় বাঙালি অভিনেত্রী পার্নো মিত্রকে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ভেঙে গেলো মিমির বলিউডের স্বপ্ন

আপডেট টাইম : ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭