ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

মাইনাস ৪০ ডিগ্রিতেও চলবে চীনের যে বুলেট ট্রেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ তীব্র ঠান্ডা আবহাওয়ায় সঙ্গে খাপ খাইয়ে চলতে নতুন এক উচ্চগতি সম্পন্ন বুলেট ট্রেন তৈরি করেছে চীন। সিআর৪০০এএফ-জি নামের নতুন মডেলের ট্রেনটি মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় প্রতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারবে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে গ্রুপ এই ট্রেন তৈরি করেছে। গত ৬ জানুয়ারি বেইজিংয়ে ট্রেনটি উদ্বোধন করা হয়। এটি চীনের রাজধানী বেইজিং এবং হেইলংজিগ্যাংয়ের রাজধানী হারবিনের মধ্যে চলাচলা করবে বলে আশা করা হচ্ছে।

তবে ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তা দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি।

চায়না ডেইলির প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে গ্রুপের প্রধান নতুন ওই বুলেট ট্রেনের বিষয়ে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ট্রেনটি যদি হারবিনে এক ঘণ্টার জন্য থামে (চীনের শীতলতম শহরের একটি ) তাহলে ট্রেনটির ব্রেক সিস্টেমে ফ্রিজ হয়ে যাবে। তবে নতুন এই ট্রেনে ব্রেক ফ্রিজ হয়ে গেলেও টা মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে।

তবে চীনই একমাত্র দেশ নয় যে এমন বুলেট ট্রেন তৈরি করেছে। এর আগে জাপানও এমন ট্রেন তৈরি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

মাইনাস ৪০ ডিগ্রিতেও চলবে চীনের যে বুলেট ট্রেন

আপডেট টাইম : ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১