ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়? চোখ ভেজাবে এই ৫ সিনেমা

রাতে কম ঘুমালেই বাড়ছে স্মৃতিভ্রমের আশঙ্কা

বাঙালী কণ্ঠজ ডেস্কঃ রাতে কম ঘুমোনো কোন কৃতিত্বের কথা নয়। বরং কম ঘুমানো ডেকে আনে বিভিন্ন সমস্যা। একসময় বলা হত, জীবনের ৩ ভাগের ১ ভাগ ঘুমিয়ে কাটায় মানুষ।পরে নিজের সময় বেশি কাজে লাগানোর জন্য মানুষ ঘুমের গুরুত্বকে কমিয়েছে। আর রাতের কম ঘুম ডেকে আনছে নানা রকম অসুস্থতা।

রাতে কম ঘুম থেকে শুধু ডিমেনশিয়াই নয়, মানসিক চাপ, হাটের্র অসুখ, উচ্চ রক্তচাপ, স্থূলতা সবই বাড়ছে। রাতে নিয়মিত কম ঘুমালে শরীরে আসে ক্লান্তি। আর এই ক্লান্তি থেকেই তৈরি হয় অসুস্থতা।

অনেকেরই মনে হয় কাজের চাপ বেশি না থাকলে, রাতে কম ঘুমোলেও অসুবিধে নেই। দিনেরবেলা কয়েক ঘণ্টা ঘুমিয়ে নিয়ে সে ক্লান্তি থেকে রেহাই পাওয়া সম্ভব না।চিকিৎসকেরা জানাচ্ছেন, এক রাতের কম ঘুমও ক্ষতিকর। সেই ক্লান্তিই ধীরে ধীরে ডেকে আনতে পারে স্মৃতিশক্তি সংক্রান্ত সমস্যা। উল্টো দিকে, পর্যাপ্ত ঘুম যে কারো কর্ম ক্ষমতা বাড়াতে পারে।

মনোরোগ চিকিৎসক বলছেন, কম ঘুম হওয়া এখন দিন দিন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। এর থেকে শুধু মানসিক সমস্যাই নয়, হৃদরোগও হতে পারে। মানুষের স্বাভাবিক নিয়ম হল দিনে জেগে কাজ করা এবং রাতে আট ঘণ্টা ঘুমোনো। সেই নিয়ম না মানতে পারার ফলেই দিন দিন নানা সমস্যা দেখা দিচ্ছে।

রাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা না ঘুমালে রক্তচাপ বাড়ে।এজন্য রাত জেগে সিনোমা দেখাসহ অন্যান্য অভ্যাস ত্যাগ করতে হবে।

সূত্র: আনন্দবাজার 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

রাতে কম ঘুমালেই বাড়ছে স্মৃতিভ্রমের আশঙ্কা

আপডেট টাইম : ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১