বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশে ব্যাপক সফলতার পর এবার ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সুপারহিট ছবি ‘নবাব’। মুক্তির দিন ধার্য করা হয়েছে ২৮ জুলাই। এমন খবর জানিয়েছে ছবিটির ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়। তারা ধারণা করছেন, বাংলাদেশের মতো ‘নবাব’ তার নবাবি ভারতেও দেখাবে। অথচ ঈদের আগে শাকিব খানের ছবি ‘নবাব’ ও কলকাতার জিতের ‘বস-টু’ মুক্তি নিয়ে জল কম ঘোলা করা হয়নি। রাজপথেও নেমেছিলেন এফডিসিতে নবগঠিত চলচ্চিত্র পরিবারের ব্যানারে একদল শিল্পী ও কলাকুশলী। কিন্তু শেষ পর্যন্ত দুটি ছবির মুক্তি ঠেকাতে পারেননি তারা। আর মুক্তির আগেই ছবি দুটির টেবিল কালেকশন ছিল সাড়ে ৩ কোটি টাকারও বেশি। বিশেষ করে মুক্তিপরবর্তী শাকিব খান অভিনীত ‘নবাব’ ছবিটির জন্য এ আন্দোলন রীতিমতো আশীর্বাদ বয়ে এনেছে। কারণ আন্দোলনের ফলে এ ছবিটি দর্শকের কাছে এতটাই আগ্রহের বস্তু হয়ে দাঁড়ায় যে, টিকিট না পেয়ে প্রোগৃহে ভাঙচুর করারও খবর পাওয়া গেছে।
কেউ কেউ বলছেন, চলচ্চিত্র পরিবারের ‘নবাব’ ঠেকানোর আন্দোলন-অবরোধই আশীর্বাদ নিয়ে এসেছে ছবিটির জন্য। তাদের আন্দোলন কোটি কোটি টাকার প্রচারণার কাজ করেছে। যার ফল ছবি সুপারহিট। যদিও কলকাতার জিৎ অভিনীত ‘বস-টু’ ছবিটি ‘নবাব’-এর ধারে কাছেও নেই। দৈনিক আমাদের সময়
সংবাদ শিরোনাম :
অহংকারমুক্ত পরিচ্ছন্ন জীবনই প্রকৃত সফলতা
মিটফোর্ডে সোহাগ হত্যা: ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্য ১৯ জুলাই
আজ বাংলাদেশে আসছেন ভারতের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান
মুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে চার পরাশক্তি, কে কার মুখোমুখি
কাতারের সাবেক আমিরের মৃত্যু
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
নবাবের নবাবি এবার ভারতে দেখার পালা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
- 420
Tag :
জনপ্রিয় সংবাদ


























