ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আকায়েদ উল্লাহ’র যাবজ্জীবন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ নিউইয়র্কের সবচেয়ে ব্যস্ততম এলাকা টাইমস স্কয়ার সাবওয়েতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে বাংলাদেশি আকায়েদ উল্লাহকে (৩১) যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। ম্যানহাটানের ফেডারেল জজ গত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এর আগে যুক্তরাষ্ট্রে অপরাধের দায়ে আর কোন বাংলাদেশির যাবজ্জীবন সাজা হয়নি। ঘটনার তিন বছর পর এই রায় ঘোষিত হলো। ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটের দিকে টাইম স্কয়ার সাবওয়েতে নিজের তৈরি পাইপবোমা হামলা চালায় আকায়েদ উল্লাহ। ঐ হামলায় আকায়েদ ছাড়াও আরো তিনজন পুলিশ আহত হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের যাবজ্জীবন সাজাকে ২৫ বছর হিসেব করা হয়। তবে আকায়েদ উল্লাহকে এর বাইরেও আরো ৩০ বছর অতিরিক্ত সাজা ভোগ করতে হবে। বসবমিলিয়ে তার ৫৫ বছরের কারাদন্ড হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রামের স›দ্বীপ উপজেলার সন্তান আকায়েদ উল্লাহ ইমিগ্রান্ট ভিসায় ২০১১ সালে যুক্তরাষ্ট্রে আসেন। পরিবারের সঙ্গে অর্থাৎ তার মা, বোন ও দুই ভায়ের সাথে ব্রুকলীনে বসবাস করতেন। তবে তার স্ত্রী সন্তানসহ দেশেই থাকতেন। নিউইয়র্ক সিটিতে প্রথমে সে ট্যাক্সি চালাতেন। পরবর্তীতে আকায়েদ একটি আবাসন নির্মাতা কোম্পানির বৈদ্যুতিক মিস্ত্রিও চাকরি নেন। ব্রুকলীনের অ্যাপার্টমেন্ট বাসায় বসে ইন্টারনেট ঘেঁটে ইলেক্ট্রিশিয়ানের কাজের সূত্র ধরেই সে বোমা বানানো শেখেন বলে তদন্তকারীদের ধারণা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আকায়েদ উল্লাহ’র যাবজ্জীবন

আপডেট টাইম : ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১