ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জামালপুরে পানিবন্দি ১৫ হাজার মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বিস্তীর্ণ অঞ্চল ডুবে গেছে পানিতে। দুই উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১৫ হাজার মানুষ।

আজ শুক্রবার সকালে জেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

যমুনায় পানি বেড়ে যাওয়ায় ইসলামপুরের কুলকান্দি, পাথর্শী, বেলগাছা, চিনাডুলী ও দেওয়ানগঞ্জের চিকাজানি, চুকাইবাড়ি ইউনিয়নের ১৫ হাজার মানুষ এখন পানিবন্দি। এসব এলাকার ঘরবাড়ি এখন পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে ফসলি জমিও।

ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম এহছানুল মামুন বলেন, ‘বন্যা মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যাকবলিত এলাকায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

জামালপুরে পানিবন্দি ১৫ হাজার মানুষ

আপডেট টাইম : ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭