ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসলাম ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে: শিক্ষামন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ   শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে ইসলাম ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, আলেমদের শত বছরের দাবির প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে আরো উচুমানের আলেম তৈরি হবে।

আজ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে “ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭” উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা দেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  জঙ্গিবাদের ব্যাপারে
সবাইকে সতর্ক করে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামের নামে যারা ছাত্র-শিক্ষকদের বিপথগামী করছে, তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। তারা দেশকে এবং ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায়।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ৫১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হয়েছে। এসব মাদ্রাসায় কম্পিউটার ল্যাবসহ আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। ১ হাজার ৩৩২টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আরো ১ হাজার ৮০০ মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে।

নাহিদ বলেন, মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষার সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় ঘটাতে ৩ হাজার ১২১টি মাদ্রাসায় কম্পিউটার কোর্স চালু করা হয়েছে। ২৮১টি মাদ্রাসায় কারিগরি শিক্ষা কোর্স চালু করা হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, জমিয়াতুল মোদার্রেছিন বাংলাদেশের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী এবং প্রতিযোগিতা পরিচালনা কমিটির প্রধান মাওলানা আবু বকর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭