ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

রোববার বিকাল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল যাত্রী পরিবহণ করবে। মেট্রোরেল প্রথমবারের মতো এদিন ৯ ঘণ্টা চলাচল করবে।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বা এমআরটি লাইন-৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রী পরিবহণ শুরু করে ডিএমটিসিএল। শুরু থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলাচল করছে মেট্রোরেল। ২৫ জানুয়ারি থেকে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসলি­দের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মাধ্যমে রোববার শেষ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

রোববার বিকাল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩