ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে অস্ত্র-গুলি উদ্ধার, নারী আটক

বাঙালী কণ্ঠ নিউজঃ  নরসিংদীর শিবপুর উপজেলায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত সুফিয়া ভরতেরকান্দি গ্রামের রাজমিস্ত্রী কামরুল মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে কামরুল পলাতক রয়েছেন।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রিজওয়ান আহমেদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবপুর থানা পুলিশ ভরতেরকান্দি গ্রামের কামরুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় কামরুলের ঘরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গান পাউডার পাওয়া যায়। পুলিশ স্ত্রী সুফিয়া বেগমকে আটক করলেও স্বামী কামরুল পলাতক রয়েছেন।

পেশায় রাজমিস্ত্রী কামরুল অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

নরসিংদীতে অস্ত্র-গুলি উদ্ধার, নারী আটক

আপডেট টাইম : ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭