ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

শিশুর বেড়ে ওঠায় মায়ের ভূমিকা

সন্তান বড় হওয়ার পর প্রথমে সে ‘মা’ শব্দটি বলতে শেখে। এর পর সে কথা বলতে শেখে, হাসতে শেখে, চিন্তা করতে শেখে, কাঁদতে শেখে সবই মায়ের ভাষায়। অথচ একটা সময় এই মাকেই সন্তানরা বোঝা মনে করে! তার জীবনে মায়ের সব অবদানের কথা সে ভুলে যায়। সন্তানের সব সময় মনে রাখা উচিত, মায়ের ত্যাগের কারণেই সে আজ পৃথিবীতে। যদি ভুলে যান ‘মা’ আপনার জীবনে কী, তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগের এই তালিকা একবার দেখে নিন।
মা বিপদ থেকে রক্ষা করে

আপনি যখন বন্ধুদের সঙ্গে মারামারি করতেন, তখন সেখান থেকে ‘মা’ই আপনাকে বাঁচিয়ে নিয়ে আসত। পরীক্ষার খারাপ ফলের পর বাবার কাছ থেকে ‘মা’ই আপনাকে লুকিয়ে রাখত। মা এমন একজন অভিভাবক, যিনি সব বিপদ থেকেই সন্তানকে রক্ষা করেন।

মা সব রোগের চিকিৎসা
আপনি স্কুলে খেলতে গিয়ে ব্যথা পেলে ‘মা’ই ছুটে যেত। জ্বরের সময় সারা রাত ‘মা’ই আপনার মাথার কাছে বসে থাকত। প্রথম ব্রেকআপের পর মায়ের কাঁধেই মাথা রেখে কেঁদেছিলেন, ভুলে গেছেন?

মায়ের কাছে সবকিছু চাওয়া যায়
আপনি কি ভুলে গেছেন, বাবার সঙ্গে আপনার কত ঝগড়া হতো পিকনিকের টাকা না দেওয়া নিয়ে? সে সময় ‘মা’ই আপনাকে গোপনে টাকা দিয়ে বিপদ থেকে উদ্ধার করত। ‘মা’ই একমাত্র ব্যক্তি, যাঁর কাছে সবকিছু চাইলেই পাওয়া যায়।

মা সবচেয়ে সেরা রাঁধুনী
এতে কোনো সন্দেহ নেই যে, মায়ের হাতের রান্না পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। সারা দুনিয়ার রেস্তারাঁর খাবার খেলেও মায়ের রান্নার স্বাদ খুঁজে পাবেন না।

মা সন্তানের অপেক্ষায় বসে থাকে
কত দিন আপনি দেরি করে বাসায় ফিরেছেন, মনে আছে? ভাবতেন, মা তো আছেই। এই নির্ভরশীলতার জায়গা একমাত্র মাই হতে পারেন। আর সন্তানের জন্য অপেক্ষা করতে তাঁরও বিন্দুমাত্র কষ্ট হয় না।

মা পৃথিবীর সেরা বন্ধু
‘মা’ই একমাত্র ব্যক্তি, যাঁর কাছে সবকিছু বলা যায়, যিনি সব সময় ভালো পরামর্শ দেন। এটা কখনো মনে করবেন না, মা আপনাকে বোঝেন না। মায়ের মতো বন্ধু এই জীবনে আর খুঁজে পাবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

শিশুর বেড়ে ওঠায় মায়ের ভূমিকা

আপডেট টাইম : ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০১৬