ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

সিদ্দিকবাজার-সায়েন্সল্যাবের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি: আইজিপি

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

আইজিপি বলেন, সিদ্দিক বাজারের ঘটনায় নাশকতার কোনো আলামত পাইনি। সায়েন্সল্যাবের বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা আইনগতভাবে তদন্ত করছি। এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।

পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, সম্প্রতি জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায় পাহাড়ে। তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান চালাচ্ছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়া সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির ডিআইজি আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস, ঢাকা জেলার এসপি মো. আসাদুজ্জামান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

সিদ্দিকবাজার-সায়েন্সল্যাবের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি: আইজিপি

আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩