ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

হাটহাজারী মাদ্রাসার সহকারী মহাপরিচালক হলেন বাবুনগরী

বাঙালী কণ্ঠ নিউজঃ  দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক হয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী। তিনি প্রতিষ্ঠানটির মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া মাদ্রাসার প্রবীণ শিক্ষক মুফতি নূর আহমদকে শিক্ষাসচিব এবং হেফাজত আমিরের ছেলে মাওলানা আনাস মাদানিকে সহকারী শিক্ষাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

হাটহাজারী মাদ্রাসার সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি ‘মজলিসে শূরা’র বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। শনিবার সকাল ৯টায় হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের কার্যালয়ে আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়।

আল্লামা শাহ আহমদ শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রতিষ্ঠানের হাটহাজারী মাদ্রাসার শিক্ষা বিভাগ, হিসাব বিভাগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর দীর্ঘ আলোচনা-পর্যালোচনা হয় এবং আল্লামা শাহ আহমদ শফীর সুদক্ষ পরিচালনায় হাটহাজারী মাদ্রাসার অভূতপূর্ব উন্নতি, প্রশাসনিক শৃঙ্খলা  এবং সুন্দর ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন সদস্যরা। একই সাথে শূরা সদস্যরা আল্লামা শাহ আহমদ শফীর আশু রোগমুক্তি ও দীর্ঘ হায়াতের জন্য বিশেষভাবে দোয়া করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লামা শাহ আহমদ শফী অবসরে যাচ্ছেন বলে কতিপয় সংবাদপত্রে পরিবেশিত সংবাদকে চরম বিভ্রান্তিকর আখ্যা দিয়ে মজলিসে শূরার সদস্যরা বলেন, বর্তমান মহাপরিচালকের জীবদ্দশায় কাউকে কখনোই ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে নিয়োগ দেয়া হবে না।‍ আর হাটহাজারী মাদ্রাসার ইতিহাসে এমন নজিরও নেই।

প্রসঙ্গত, আল্লামা আহমদ শফী এক মাসেরও বেশি সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি হাটহাজারীতে ফিরেছেন। তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ হলেও পুরোপুরি দায়িত্ব পালন তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। এজন্য তাঁর সহকারী হিসেবে আল্লামা বাবুনগরীকে নিয়োগ দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

হাটহাজারী মাদ্রাসার সহকারী মহাপরিচালক হলেন বাবুনগরী

আপডেট টাইম : ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭