বাঙালী কণ্ঠ নিউজঃ ভারতের অমরনাথে জঙ্গি হামলার এক সপ্তাহের মধ্যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন পুণ্যার্থী নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। কাশ্মীরের রামবান জেলায় রোববার (১৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পুণ্যার্থী বোঝাই একটি বাস বানিহালের কাছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। বাসটি রাস্তার পাশের গভীর খাদে গিয়ে আছড়ে পড়ে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি খাদে পড়ে গেছে। রামবানের পুলিশ সুপার মোহন লাল জানিয়েছে, চাকা পিছলে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। গুরুতর আহতদের দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমরনাথে পুণ্যার্থীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, “বাস দুর্ঘটনায় অমরনাথ যাত্রীদের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।” পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উল্লেখ্য, গত সোমবার (১০ জুলাই) অমরনাথে যাওয়ার সময় বাতেঙ্গুর কাছে পুণ্যার্থীবোঝাই একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। এতে ৮ জন নিহত এবং বহু পুণ্যার্থী আহত হয়েছে।
সংবাদ শিরোনাম :
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি
চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার
আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা
চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ
জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী
হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
ভারতের অমরনাথে পুণ্যার্থী বোঝাই বাস খাদে, নিহত ১৬
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
- 414
Tag :
জনপ্রিয় সংবাদ


























