ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী যে শর্তে ‘বিগ বস’-এ গিয়েছিলেন নোরা ফাতেহি জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী

সরকার অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে

বাঙালী কণ্ঠ নিউজঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে। আজ রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বিওএমএ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে মন্ত্রী আরও বলেন, ‘দেশের অনলাইন গণমাধ্যমগুলো অবাধ তথ্যপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং সরকার অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে। সদ্যপ্রণীত নীতিমালা এক্ষেত্রে দিকনির্দেশনার কাজ করবে।’

বিওএমএ সভাপতি প্রকৌশলী আলতাফ মাহমুদ ও মহাসচিব সৌমিত্র দেব এসময় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান ও নীতিমালাটি সবার জন্য উন্মুক্ত করতে দ্রুত গেজেট প্রকাশের অনুরোধ করেন।

গণমাধ্যমের পবিত্রতা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ইনু বলেন, ‘অনলাইন সংবাদপোর্টালগুলোকে যেমন গণমাধ্যমের পবিত্রতা বজায় রাখতে হবে, তেমনি সাংবাদিকতার নামে মিথ্যাচার, চরিত্রহনন, গুজব ও উস্কানি ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।’

সভায় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ণকালে সক্রিয় ভূমিকা পালনের জন্য ‘বিওএমএ’সহ সকল অংশীজনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুর রহিম খান, সহ-সভাপতি এ্যাড. মোঃ কামাল হোসেন, মো. মাসুদ ও সাজ্জাদ হোসেন আপোষ, যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক খান মো. নকিব, সহ-প্রচার সম্পাদক আফরোজা বেগম শিরিন, নির্বাহী সদস্য কুরছিয়া পারভীন জুঁই ও কামরুজ্জামান হিমু মতবিনিময়ে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ

সরকার অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে

আপডেট টাইম : ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭