ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার খলিলুর রহমানের

বৌভাতের খাওয়াদাওয়ার মধ্যেই এলো বরের মৃত্যুর খবর

বাঙালী বার্তা ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জে বৌভাতের খাওয়াদাওয়ার মধ্যেই এলো বর অর্ক হোসেনের (২৩) মৃত্যুর খবর। শেরওয়ানি নিতে গিয়ে শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাঘাশুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি।

নিহত অর্কের বাবা সাংস্কৃতিক কর্মী ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিম হোসেন অপু। তার বাড়ি কেরানীগঞ্জের রোহিতপুর কাঁচা এলাকায়।

নিহতের ফুফাতো ভাই রাকিব হোসেন জানান, শুক্রবার অর্কের বিয়ে হয়। কনে প্রতিবেশী আরেফিনা। শনিবার ছিল বৌভাতের অনুষ্ঠান। দুপুর ১২টার দিকে অর্ক একাই মোটরসাইকেল নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি দোকানে যান বিয়ের শেরওয়ানি আনতে। শেরওয়ানি নিয়ে মোটরসাইকেল নিয়ে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

দুপুর ২টার দিকে আব্দুল্লাহপুর বাঘাশুর এলাকায় পৌঁছলে একটি মাহেন্দ্র গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। অর্ক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় ও বুকে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানজিব হোসেন জানান, বিয়ে উপলক্ষ্যে বাড়িতে চলছিল বৌভাতের অনুষ্ঠান। প্রতিবেশী ও স্বজনরা বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে খাওয়াদাওয়া শুরু করে। এমন অবস্থায় অর্কের মৃত্যুর খবর আসে। মুহুর্তেই বিয়ে বাড়ি শোকে পরিণত হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

বৌভাতের খাওয়াদাওয়ার মধ্যেই এলো বরের মৃত্যুর খবর

আপডেট টাইম : ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩