ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরকারি অফিসের ছাদে মনোমুগ্ধকর বাগান

চারিদিকে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, ঔষধি গাছ, ফলের গাছ ছাদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে যেন মনে হয়, এক কৃষকের বাগান। টবে লাগানো সারি সারি এসব গাছ দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি ছাদের বাতাসেও যেন এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দেয়। এ চিত্র দেখা মেলে নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ছাদে। প্রকৃতিকে ভালোবেসে গত ১ বছর ধরে ধীরে ধীরে এই বাগান গড়ে তুলেছেন এখানকার কয়েকজন কর্মকর্তা। অবাক করা ব্যাপার এখানে ১০০ প্রজাতির ১৫০টি গাছের চারা রয়েছে।

পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সুমন মিয়া ও রাসেল নামে দুই সেবা গ্রহীতা বলেন, ‘নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এরকম ছাদ বাগান থাকবে, আমরা কল্পনাও করিনি। এক বাগানে বিভিন্ন জাতের গাছ রয়েছে। বিশেষ করে ফুলের ও ফলের গাছ আমাদের মুগ্ধ করে। এখানকার পরিবেশ অনেকটা গ্রামীণ পরিবেশের মতো। চারিপাশে গাছের আবরণ। একসঙ্গে অনেক ফলের গাছ এবং সেই ফল আমাদেরও খেতে দেওয়া হচ্ছে। বিশেষ করে বিভিন্ন প্রজাতির ফুল থেকে মনমুগ্ধকর গন্ধ সবার মন ভালো করে দেয়।’

পাসপোর্ট অফিসের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘বিভিন্ন জাতের ও বারো মাসী ফলের গাছ আমরা এখানে লাগিয়েছি। প্রথম দিকে মাল্টা, কমলা ও আমের চারা দিয়ে বাগান শুরু করি। বছর শেষে বাগান থেকে মিষ্টি ও সুস্বাদু মাল্টা এবং আম পাওয়া যায়। পর্যায়ক্রমে তিনি কামরাঙা, ডালিম, সফেদা, লেবু, জলপাই, পেয়ারা, বরই, আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও সবজির গাছ লাগানো হয়।’

পরবর্তীতে সেখানে ড্রাগন, নিমগাছ, বনজুঁই, তুলসী, চিরতা, থানকুনি, পাথরকুচি, কালো কেশী, বাসক, অর্জুন, জবা, বেলিসহ বিভিন্ন জাতের ঔষধি গাছও রয়েছে। বর্তমানে এ বাগানে ১০০ প্রজাতির ১৫০ গাছের চারা রয়েছে।

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক জামাল হোসেন বলেন, ‘সাধারণ মানুষের ধারণা সরকারি অফিস মানে শুধু একটি বিল্ডিং। কিন্তু না এর বাইরেও যে কিছু থাকতে পারে; সেটাই দেখানোর চেষ্টা করছি মনোমুগ্ধকর ছাদ বাগানের মাধ্যমে। আমাদের বাগানে বিভিন্ন রকমের ওষুধি, ফল, ফুলসহ দেশি-বিদেশি গাছ রয়েছে। এই গাছ যেমন দেখতে সুন্দর। ঠিক তেমনি এতে করে পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা পাচ্ছে। আমরা সবাই অফিসের টাইমের ফাঁকে বাগান পরিচর্যা করি। এই ছাদ বাগান দেখতে বিভিন্ন মানুষ আসেন।’  এ ছাদ পরিদর্শনে আগতদের সাধারণ মানুষ, স্কুল, কলেজ ও বাসার ছাদে এমন বাগান গড়ে তোলার অনুরোধ জানান এ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

সরকারি অফিসের ছাদে মনোমুগ্ধকর বাগান

আপডেট টাইম : ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩