ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের শাপলা গণহত্যা : আওয়ামী লীগের খুনের রাজনীতি

জামিন মেলেনি যুবদল নেতার স্ত্রী লিন্ডার

মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতিমাতুজ জোহরা লিন্ডার জামিন মেলেনি। বুধবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন করা হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রয়েল মোড়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে লিন্ডাকে আটক করা হয়। লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত, খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক এবং অনলাইন সেলার গ্রুপের অ্যাডমিন।

লিন্ডার স্বামী মাহমুদ হাসান বিপ্লব জানান, গত অক্টোবর মাসে খুলনা সদর থানায় দায়ের করা একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার তার জামিনের জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু জামিন মেলেনি।

তিনি আরও বলেন, আমার স্ত্রী রাজনীতির সঙ্গে জড়িত না। আমার নামে ৪০টির বেশি মামলা রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্ত্রীকে মামলায় জড়ানো হয়েছে।

এদিকে যুবদল নেতার স্ত্রীর আটকের ঘটনায় বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জামিন মেলেনি যুবদল নেতার স্ত্রী লিন্ডার

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪