ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান : রওশন

ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, প্রাণহানি এড়াতে দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারকে প্রশাসনিক সক্ষমতা বাড়াতে হবে।

রবিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রওশন এ দাবি জানান। বিরোধীদলীয় নেতা বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা মানুষের পক্ষে অসাধ্য। তবে মানুষ পূর্ব থেকে সতর্ক থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। ঘূর্ণিঝড় প্রাকৃতিক বিপদ হলেও প্রযুক্তির কল্যাণে পূর্ব থেকে এটি শনাক্ত করা যায়। আর এ ‌ক্ষেত্রে সরকারের কাজ হলো ঘূর্ণিঝড়ের বার্তা জনগণকে পৌঁছে দেয়া এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া।

তিনি বলেন, সতর্কীকরণ কাজে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ সক্ষমতা অর্জন করেছে। উপকূলীয় এলাকায় কয়েক হাজার আশ্রয় কেন্দ্রও নির্মাণ করা হয়েছে। তবে মানুষের মাঝে এখনো আশানুরূপ সচেতনতা সৃষ্টি না হওয়ার ফলে প্রাণহানি ঠেকানো যাচ্ছে না। ঘূর্ণিঝড় রোয়ানুর বিষয়ে সতর্ক করে দেওয়ার পরও শুধু অসচেতনতায় বেশ কিছু প্রাণহানি ঘটেছে।ফাইল ফটো

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান : রওশন

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০১৬