ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নিরাপদ পানির আওতায় এসেছে দেশের ৮৭ ভাগ মানুষ : প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ  ২৭টি দেশের ২৯ ও ৩০ দুই দিনব্যাপী ‘ঢাকা পানি সম্মেলন ২০১৭’ শুরু হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পানি সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে-টেকসই উন্নয়নে পানি। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ পানির আওতায় এসেছে দেশের ৮৭ ভাগ মানুষ। ২০২১ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা হবে। শেখ হাসিনা বলেন, পৃথিবীর শতকরা ৯০ ভাগ বিপর্যয়ের জন্য দায়ী হচ্ছে পানি। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যর শতকরা ৭০ ভাগই সংগঠিত বন্যা ও অন্যান্য পানি সংক্রান্ত দুর্যোগে। বিশুদ্ধ খাবার পানি শুধু আমাদের বেঁচে থাকার জন্য নয়, বরং এটি আমাদের জীবনে অপরিহার্য। তাই পানির অপর নাম জীবন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তাসহ এসডিজির ৭টি অভিষ্ঠ লক্ষ্যকে সামনে রেখে এই পানি ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের ২৭টি দেশের মন্ত্রী- প্রতিমন্ত্রীসহ ৮২ জন বিদেশী প্রতিনিধি অংশ গ্রহণ করবেন। নিরাপদ পানির গুরুত্ব উপলব্ধি করে এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে ১ নম্বর লক্ষ্য হচ্ছে সরাসরি পানির সাথে সম্পৃক্ত। এসডিজি-৬- এর অধীনে ছয়টি পৃথক পৃথক টার্গেট নির্ধারণ করা হয়েছে। এর অগ্রগতি পর্যালোচনার জন্যও আটটি ইন্ডিকেটর নির্ধারণ করা হয়েছে। এসডিজি-৬ ছাড়াও এসডিজি’র আরও ৭টি লক্ষ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পানি ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত। সম্মেলনে নিরাপদ পানি, স্যানিটেশন, পানির গুণগতমান, ব্যবহার এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার উপর ৪টি কারিগরি আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। এ আলোচনা পর্বসমূহে ৮টি সুনির্দিষ্ট বিষয়ের উপর বিশেষজ্ঞ পরামর্শ ও মতামত গ্রহণ করা হবে। সম্মেলনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী দেশগুলোর সাথে সুপারিশক্রমে ‘ঢাকা পানি ঘোষণাপত্র’ গৃহীত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

নিরাপদ পানির আওতায় এসেছে দেশের ৮৭ ভাগ মানুষ : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭