ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে গাঁজা বহনকারী দুই নারীর কারাদণ্ড

বাঙালী কণ্ঠ নিউজঃ  লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন থেকে ৪ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার দুপুরে লালমনিরহাট রেল স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সুজাউদ্দেীলা ও আছমা খাতুন তাদের ১ বছর করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক লোকমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে লালমনিরহাট রেল স্টেশনে অভিযান চালানো হয়। ওই সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের আফাজ প্রামাণিকের স্ত্রী আসমা বেগম (৪৫) ও একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ফজলি বেগম নামে দুই গাঁজা বহনকারীকে আটক করা হয়। এ সময় তাদের শরীরে বিশেষ কায়দায় বাঁধা ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক সুজাউদ্দেীলা ও আছমা খাতুন তাদের এক বছর করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

লালমনিরহাটে গাঁজা বহনকারী দুই নারীর কারাদণ্ড

আপডেট টাইম : ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭