ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ইঁদুর মারার বিষ খেয়ে জবি ছাত্রের আত্মহত্যা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক ছাত্র আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার রাতে গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ গ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত ছাত্রের নাম হাবিব রিয়াদ। তিনি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার মৃত্যুর খবরে সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রিয়াদের এক বন্ধু বলেন, ‘রিয়াদ সব সময় একা চলত। ক্লাসেও নীরবে থাকত, তেমন কারও সঙ্গে মিশত না। পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর দিত না। অনেক দিন ধরেই সে সবার থেকে দূরে ছিল।’

রিয়াদের সহপাঠীরা জানান, রিয়াদের আত্মহত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন থাকায় বিষয়টি মানসিক চাপেরে কারণে হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে।

সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল কুমার আচার্য বলেন, ‘আমি গতকাল রাতে শুনেছি, সে মারা গেছে। এরপর কয়েকবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কাউকে পাওয়া যায়নি। রিয়াদ বিভাগ থেকে তিনবার পুনঃভর্তি হয়ে ঝরে পড়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ইঁদুর মারার বিষ খেয়ে জবি ছাত্রের আত্মহত্যা

আপডেট টাইম : ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫