ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে সারাদেশব্যাপী সর্বসাধারণের জন্য ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন ৬৯০টি ট্রাকে পণ্য বিক্রি চলবে ৩ জুন পর্যন্ত।

৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ৬টি বিভাগীয় শহরে ১০টি করে অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি হবে।

ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রিকার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে।

পাশাপাশি নিম্নআয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল) ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রম চলমান থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট টাইম : ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫