ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ঈদের সিনেমা নিয়ে ‘বিরাট গুরুর হাট

শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ও সিয়াম আহমেদের ‘জংলি’- এই ৪ সিনেমা এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ৪ সিনেমা নিয়ে চরকির এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদের সময় দর্শকরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার-স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।’

তিনি আরও বলেন, ‘রোজার ঈদে যে সিনেমাগুলো নিয়ে দর্শকদের সবচেয়ে বেশি উন্মাদনা ছিল, সবই এবার দেখা যাবে চরকিতে। দেশের অনেক জায়গাতেই প্রেক্ষাগৃহ নেই বা সবগুলো সিনেমা প্রদর্শিত হয়নি। অনেক দর্শক সিনেমাগুলো দেখার সুযোগ পাননি। তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবেন। দেশ-বিদেশের সবাই যেন ঘরে বসেই ঈদের আনন্দ নিতে পারেন সেই ভাবনা থেকেই রোজার ঈদের সিনেমাগুলো চরকিতে দেখার ব্যবস্থা করা হয়েছে।’

খুব শিগগিরই সিনেমাগুলোর মুক্তির তারিখ জানানো হবে চরকি’র সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ঈদের সিনেমা নিয়ে ‘বিরাট গুরুর হাট

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫