ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

চিত্রনায়িকা তানিন সুবহার দাফন কোথায়, জানাল পরিবার

চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা তানিন সুবহা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

তানিন সুবহার ছোট ভাই ইনজামুল রামিম গণমাধ্যমকে বলেন, আপুকে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর নিয়ে যাব। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, গত ২ জুন থেকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুবহাকে। তবে এই কয় দিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং অবনতি হয়।

দুদিন আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ব্রেইন কাজ করছে না। সেজন্য তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হচ্ছে।

এদিকে, অভিনেত্রী তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় সে সময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি। আজ তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে লাইফ সাপোর্ট খুলে দিলে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।তানিনের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার স্মৃতিরোমন্থন করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দিচ্ছেন।

আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ে মাধ্যমে মিডিয়াতে অভিষেক ঘটে তানিন সুবহার। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একটি পার্লারও চালাতেন এই অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

চিত্রনায়িকা তানিন সুবহার দাফন কোথায়, জানাল পরিবার

আপডেট টাইম : ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫