ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

সেই ব্যক্তিকে উমরা পালনের খরচ দেবেন অপু বিশ্বাস

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে একজন বৃদ্ধকে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্না করতে দেখা যায়।

জানা যায়, রইস উদ্দিন নামের ওই ব্যক্তির বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। এবারের কোরবানির পশুর হাটে নিজের লালন-পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে আসেন বিক্রি করতে। এরপর বৃহস্পতিবার (৫ জুন) ১ লাখ ২৩ হাজার টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন তিনি। কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন। রইস উদ্দিনকে টাকার বান্ডেলে জালনোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। তা তিনি টের পাওয়ার পরই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন।

বৃদ্ধ রইস উদ্দিনের কান্নার সেই ভিডিও চিত্রনায়িকা অপু বিশ্বাসের চোখে পড়লে তিনি রইসের পাশে দাঁড়ান। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে রইসের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমি ওই ভুক্তভোগী রইস চাচার জন্য উপহারের ব্যবস্থা করেছি। তাকে আমি আমার নিজ খরচে উমরা পালন করাতে চাই।

তিনি বলেন, তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই, উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

সেই ব্যক্তিকে উমরা পালনের খরচ দেবেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫