ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কাজ কমিয়ে দিতে চান জয়া আহসান

দুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। পশ্চিমবঙ্গে আগামী ১ আগস্ট মুক্তি পাবে জয়ার আরও এক সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। একের পর এক সিনেমা দিয়ে আলোচনায় থাকা জয়া হঠাৎ জানালেন, কাজ কমিয়ে দিতে চান তিনি। বছরে করতে চান একটি বা দুটি সিনেমা।

ডিয়ার মা সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি সন্দেশ ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে অংশ নেন জয়া। জানালেন কাজ কমিয়ে দেওয়ার ইচ্ছার কথা। জয়া আহসান বলেন, ‘কখনোই ভাবিনি অভিনেতা হব। সেই ইচ্ছাও আমার ছিল না। হঠাৎ বুঝলাম অভিনয়টা আমাকে মুক্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে। সেটাই একসময় আঁকড়ে ধরলাম। এর বাইরে এখন আর কিছুই করতে পারি না। তবে এটা চাই না যে অভিনয় দিয়ে জীবিকা নির্বাহ করব। আমি আরও সিলেক্টিভ হতে চাই। এটা হয়তো অনেক বড় কথা, কিন্তু আমি চাই। বছরে একটা বা দুইটা কাজ করতে চাই। জীবনটাকে উদ্‌যাপন করতে চাই। কিন্তু আমাদের আশপাশের সিস্টেমটা এ রকম নয়।’

অভিনয়ের ব্যস্ততা পেরিয়ে যতটা অবসর পান, প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করেন জয়া। গাছপালার যত্ন নেন, বাগান করেন। অভিনেত্রী বলেন, ‘গ্রাম বা প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। একটু চাষবাস করতেও পছন্দ করি। বলা যেতে পারে, আমি প্রথমে চাষি তারপরে অভিনেতা। বাড়ির চাল বাদে প্রয়োজনীয় সবকিছু আমি চাষ করি।’

জয়া আরও বলেন, ‘সকালবেলা মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সব সময় বলি, যারা অভিনয় করে বা ক্রিয়েটিভ কোনো কিছুর সঙ্গে জড়িত, তোমরা মাটির কাছে যাও। প্রকৃতির কাছে গিয়ে সময় কাটাও। এটা অনেক উপকার দেয়। ১০টা বন্ধুর সঙ্গে খামোখা রাত করে আড্ডা দেওয়ার চেয়ে গাছের সঙ্গে সময় কাটানো বেশি কাজে দেয়। এটা আমার নিজের জীবন থেকে দেখেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কাজ কমিয়ে দিতে চান জয়া আহসান

আপডেট টাইম : ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫