ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

১০ দিনের রিমান্ড শেষে বিএসবির খায়রুল বাশার কারাগারে

‎মানিলন্ডারিং আইনের মামলায় দশ দিনের রিমান্ড শেষে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দিয়েছেন।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম, অর্গানাইজড ক্রাইমের  উপপরিদর্শক (নি.) খালিদ সাইফুল্লাহ রিমান্ড শেষে এ আসামিকে আজ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিল না। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎গত ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থানাধীন রোড নম্বর-৪ এর একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন ১৫ জুলাই দশ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

‎মমলার অভিযোগ থেকে জানা গেছে, খায়রুল বাশার ও তার সহযোগীরা কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে ১৪১ জন ভুক্তভোগীর কাছ থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছে।

‎প্রতিষ্ঠানটি প্রায় ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে ৫৩ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। আসামির বিরুদ্ধে গুলশান থানায় একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

১০ দিনের রিমান্ড শেষে বিএসবির খায়রুল বাশার কারাগারে

আপডেট টাইম : ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫