ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

গ্রেফতার দেখানো হলো মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে সাতদিনের রিমান্ডে নিতে আদলতের কাছে আবেদন করা হবে।

ডিএম‌পির মি‌ডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডি‌সি (মি‌ডিয়া) তালেবুর রহমান।

এসময় তি‌নি বলেন, সুমাইয়া জাফ‌রিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূ‌মিকা ছিলো তা ক্ষ‌তিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গতকাল অভিযুক্ত সুমাইয়া জাফরিনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। ডিবি জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে অংশ দেওয়ার  সময় মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। এ ঘটনায় সাদিককে হেফাজতে নেয় সেনাবাহিনী। পরে পুলিশ তার স্ত্রীকে আটক করে।

প্রসঙ্গত, এ নিয়ে ওই কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের পর নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগসহ ২৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

গ্রেফতার দেখানো হলো মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে

আপডেট টাইম : ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫