ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অ্যান্ড্রয়েডে আসছে নতুন ফিচার

anroid-phonee

গুগল শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও উন্নত ব্যাকআপ সুবিধা আনতে পারে। এবার শুধু ছবি ও ভিডিও নয়, গুগলের ব্যাকআপ সুবিধায় যুক্ত হচ্ছে ডাউনলোডস ফোল্ডারও। এতদিন অ্যান্ড্রয়েডে অটো-ব্যাকআপের আওতায় ফটো, কনট্যাক্টস, অ্যাপস ও অন্যান্য নির্দিষ্ট ডেটা থাকলেও ডাউনলোড করা ফাইলগুলো সুরক্ষার বাইরে ছিল। ফলে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা মিডিয়া ফাইল হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যেতো।

তবে, সম্প্রতি গুগল প্লে সার্ভিসেসের নতুন সংস্করণে এমন একটি ফিচার যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীদের ডাউনলোডস ফোল্ডারকেও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপে রাখতে দেবে।

কী থাকবে নতুন আপডেটে?

• ব্যবহারকারীরা চাইলে ছবির মতো ডাউনলোডস ফোল্ডারও গুগল ড্রাইভে অটো ব্যাকআপে রাখতে পারবেন।

• এর জন্য আলাদা করে ম্যানুয়ালি ফাইল আপলোড করার দরকার পড়বে না।

• ব্যাকআপকৃত ফাইল ও ফোল্ডার যেকোনো ডিভাইস থেকেই অ্যাক্সেসযোগ্য হবে, যদি গুগল অ্যাকাউন্টে লগইন করা থাকে।

• প্রাথমিকভাবে ‘Documents’ ক্যাটাগরির নির্দিষ্ট ফাইলগুলো ব্যাকআপে অন্তর্ভুক্ত হতে পারে।

গুগল এখনই সব ধরনের ফাইলের জন্য ব্যাকআপ সুবিধা চালু করছে না। অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, শুরুতে শুধুমাত্র নির্দিষ্ট ক্যাটাগরির (বিশেষত ডকুমেন্ট টাইপের) ফাইল ব্যাকআপের আওতায় আনা হবে।

এখনো আনুষ্ঠানিকভাবে এই ফিচারের উন্মোচনের তারিখ ঘোষণা করেনি গুগল। তবে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতের আপডেটে ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হবে।

উপকারিতা এক নজরে

• গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারানোর ঝুঁকি কমবে

• এক ডিভাইসে ব্যাকআপ নিলে অন্য ডিভাইস থেকেও ব্যবহার করা যাবে

• ব্যবহারকারীর সময় ও ঝামেলা দুটোই কমবে

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

অ্যান্ড্রয়েডে আসছে নতুন ফিচার

আপডেট টাইম : ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫