ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনশনরত তারেককে সংহতি জানালেন রিজভী

নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন।

এবার মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ নভেস্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।

গত মঙ্গলবার বিকাল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দলকে নিবন্ধনের দাবিতে দলটির সদস্যসচিব মো. তারেক রহমানের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অনশনরত তারেককে সংহতি জানালেন রিজভী

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫