ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

কুকুররা এই বিশেষ কাজটি করার জন্য ল্যাম্পপোস্টই বেছে নেয় কেন

রাস্তার হোক বা বাড়ির পোষা, নেড়ি হোক বা রাশভারি অ্যালসেশিয়ান— কুকুরদের এই অভ্যাসটি সকলেই নিশ্চয়ই লক্ষ করেছেন। কুকুররা প্রস্রাব করার জন্য সর্বদা বেছে নেয় ল্যাম্পপোস্ট বা গাছের গোড়া, কিংবা গাড়ির চাকা। কিন্তু কেন এই বিচিত্র অভ্যাস?

কুকুররা যে প্রস্রাবের মাধ্যমে তাদের এলাকা চিহ্নিত করে, একথা কম-বেশি সবারই জানা। এক একটি কুকুরের প্রস্রাবে বিশিষ্ট গন্ধ থাকে। সেই গন্ধকে চিনতে পারে কেবল কুকুররাই।

সেই গন্ধই কোনো কুকুরের নিজস্ব এলাকাকে আলাদা পরিচিতি দেয়। কিন্তু এই প্রাকৃতিক কর্মটি করার জন্য কুকুররা ল্যাম্পপোস্ট বা গাড়ির চাকাকে বেছে নেয় কেন?

প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, আসলে কুকুররা প্রস্রাব করার জন্য এমন জায়গা খোঁজে যেখানে তাদের মূত্রের গন্ধ অনেকক্ষণ টিকে থাকতে পারে। সরাসরি মাটিতে প্রস্রাব করলে সেই গন্ধ প্রাকৃতিক কারণেই দীর্ঘস্থায়ী হতে পারে না। কুকুরদের মস্তিস্ক এই সত্যটি বোঝে। তাই তারা হালকা হওয়ার সময়ে মাটির কিঞ্চিৎ উপরের কোনো জায়গা খোঁজে। আর সেই বিচারে ল্যাম্পপোস্ট বা গাছের গোড়া এবং গাড়ির চাকার চেয়ে ভাল জায়গা তাদের পক্ষে আর কীই বা হতে পারে?

তাছাড়া গাড়ির চাকা বিভিন্ন রাস্তা মাড়িয়ে চলে বলে, তাতে বিভিন্ন ধরনের গন্ধ লেগে থাকে। সেই গন্ধের উপরে নিজেদের মূত্রের গন্ধকে স্থায়ী করার জন্যও গাড়ির চাকা কুকুরদের প্রস্রাবের পক্ষে প্রিয় জায়গা হয়ে ওঠে।-এবেলা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কুকুররা এই বিশেষ কাজটি করার জন্য ল্যাম্পপোস্টই বেছে নেয় কেন

আপডেট টাইম : ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬