চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে গোডাউন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুনে বিপুল মালামাল পুড়ে গেছে বলেও জানা গেছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকাল ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানায়, চারতলা ভবনটির চতুর্থ তলায় কম্বলের গোডাউনের অবস্থান। এ ভবনের তৃতীয় তলায় জুতার গোডাউন। ভবনটিতে শতাধিক মানুষ কাজ করেন। তবে আগুনের সময় কোনো মানুষ সেখানে উপস্থিত ছিলেন না। এতে কোনো প্রাণহানি ঘটেনি।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























