ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নূর মুক্তি পাচ্ছে তবে…

আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর আলোচিত সিনেমা ‘নূর’। দীর্ঘদিন ধরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকলেও অবশেষে মুক্তি পাচ্ছে ঠিকই, তবে বড় পর্দায় নয়, ওটিটিতে। সিনেমার নায়ক আরিফিন শুভ ও নায়িকা ঐশী অধীর অপেক্ষায় ছিলেন বড় পর্দায় এ সিনেমা মুক্তি পাবে। সিনেমাটি ছাড়পত্র পায় প্রায় তিন বছর হলো। এখন ওটিটিতে মুক্তির জন্য প্রস্তুতি চলছে। দু-এক দিনের মধ্যে প্রকাশ হবে ট্রেলার। ‘নূর’ ছবির পরিচালক রায়হান রাফি। তিনি এখন অন্য একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। ছবির প্রথম দিকে প্রযোজনায় ছিল শাপলা মিডিয়া।

একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে ছবিটি কিনে নেয় কোয়াইট অ্যান্ড সেট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এর পর থেকে ছবিটি মুক্তির নানা উপায় খোঁজা হয়। একাধিকবার পরিচালক, অভিনয়শিল্পী এবং প্রযোজকের মিটিংও হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, ‘নূর’ ছবিটি ওটিটিতেই মুক্তি পাবে। ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে। ‘নূর’ ছবির পরিচালক রায়হান রাফি বলেন, ‘অনেক দিন আগের ছবি। দেখার পর মনে হয়েছে, এটা ওটিটিতে মুক্তি পেলেই ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।’

নূর সিনেমার জন্য প্রমোশনাল ফটোশুট করেছেন শুভ-ঐশী। গতকাল সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুজন। ঐশী শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন। ছবিটি যেন নিজেই বলছে তাদের গল্প। কিন্তু রহস্য আরও গভীর হয় ক্যাপশনে। আরিফিন শুভ তার ছবির ক্যাপশন লিখেছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার’। অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি লেখেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার’। এর আগে শুভ-ঐশীর প্রেমের গুঞ্জন রটলেও সেটির কোনো ডালপালা মেলেনি। তবে এটি যে সিনেমা মুক্তির ইঙ্গিত সেটি বোঝাই যাচ্ছে। তারা ‘নূরের’ প্রচারে নেমেছেন। এবার দেখা যাক, ওটিটিতে নূর কতটা আলো ছড়ায়।

আরিফিন শুভ ও ঐশী প্রথম অভিনয় করেন ‘মিশন এক্সট্রিম’ ছবিতে। এরপর তাদের দেখা গেছে ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ ছবিতে। এই জুটির তিন নম্বর সিনেমা ‘নূর’।

এদিকে ঐশী সম্প্রতি ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করেছেন। এতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। অন্যদিকে আরিফিন শুভ অভিনীত পরিচালক অনম বিশ্বাসের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। বলিউডে ‘জ্যাজ সিটি’ নামের একটি সিরিজের শুটিংও করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নূর মুক্তি পাচ্ছে তবে…

আপডেট টাইম : ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫