ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

প্রথমবার মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে সৌদি আরব

সৌদি আরব আগামী বছর থেকে উইমেন্স ওয়ার্ল্ড টি-২০ চ্যালেঞ্জ নামের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করবে। যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করবে ফেয়ার ব্রেক ও সৌদি ক্রিকেট।
এর আগে ফেয়ার ব্রেক ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে দুবাই ও হংকংয়ে ‘ফেয়ার ব্রেক গ্লোবাল ইনভাইটেশন টি-২০’ নামে টুর্নামেন্টটি আয়োজন করেছিল। ২০২৪ সালে টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থকালেও তা আর মাঠে গড়ায়নি।
এবার প্রথমবারের মতোন সৌদি আরব তাদের দেশে পেশাদার নারী টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। দেশটি অন্তত পাঁচটি আসর আয়োজন করতে চায়। এতে ৩৫ দেশের নারী ক্রিকেটাররা অংশ নেবে বলে জানানো হয়েছে।
ফেয়ার ব্রেক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি ২০১৩ সালে ক্রীড়াঙ্গনে নারীদের সমতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। ফেয়ার ব্রেক ছয় দল নিয়ে মেয়েদের লিগ আয়োজনে আইসিসির অনুমতি পেয়েছে। ক্রিকেট এবং নারীদের ক্রিকেট এগিয়ে নিতে সৌদির ভিশন ২০৩০ এর অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
ক্রিকেটাঙ্গনে প্রবেশ করতে সৌদি আরব জোর চেষ্টা চালাচ্ছে। ২০২৪ সালের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে সৌদির জেদ্দায়। আইপিএলের সঙ্গে সৌদির প্রতিষ্ঠানের মোটা অঙ্কের স্পন্সর চুক্তি আছে। এর সঙ্গে আসন্ন আসর থেকে সৌদি আরবে আইএল টি-২০’র কিছু ম্যাচ আয়োজন করা হবে। প্রতি ফ্র্যাঞ্চাইজিতে অন্তত একজন করে সৌদি ক্রিকেটার থাকবে। দেশটিতে আসছে মেয়েদের ক্রিকেট লিগও।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

প্রথমবার মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে সৌদি আরব

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫