ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

পরিবারসহ দেশে ফিরতে লন্ডন গেছেন ডা. জুবাইদা রহমান

পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডন ফিরে গেছেন ডা. জুবাইদা রহমান। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২০১) তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, ডা. জুবাইদা রহমান লন্ডন ফিরে গেছেন।

নির্ধারিত সময়েই বিমানটি ছেড়েছে। ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি বৃহস্পতিবার দেশে ফিরবেন। ওই ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছবে।

ডা. জুবাইদা রহমান গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন।

তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকার জন্য দেশে আসেন। বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য হিসেবে তিনি সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

গত বুধবার মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের তুলনায় এক মাস ধরে বেশি স্থিতিশীল রয়েছে। মেডিক্যাল বোর্ড আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির খবর পাওয়ার পরদিন সেখানে ১৭ বছরের সংসার গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিতে লন্ডনের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে তিনি লন্ডনে পাড়ি জমিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

পরিবারসহ দেশে ফিরতে লন্ডন গেছেন ডা. জুবাইদা রহমান

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫