ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

‘চলেন যুদ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী

আজ সপ্তাহের প্রথম কার্যদিবস। রোববার (৮ মার্চ) অন্য দিনের মতোই সকালবেলা বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আজ তার একটি মন্তব্যে উপস্থিতদের মধ্যে খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়।

এদিন বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’

তিন শব্দের এই কথার পর সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন। পরে তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্বকেই তিনি রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন। এই সংক্ষিপ্ত বক্তব্যে দেশ গঠনে প্রতিদিনের সংগ্রামের কথাই তুলে ধরেছেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেদিনও তারা অপেক্ষা করছিলেন। ঠিক তখনই দরজা খুলে স্বভাবসুলভ হাসিমুখে উপস্থিতদের উদ্দেশে ওই কথা বলেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সেখানে তার সারাদিনে বেশ কয়েকটি বৈঠক রয়েছে।

আজকের কর্মসূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক রয়েছে। এছাড়াও দিনের মধ্যে আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

‘চলেন যুদ্ধে যাই’— বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬