ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

রায় রিভিউর জন্য সরকার তৈরি হচ্ছে: আইনমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি পরীক্ষা করা হচ্ছে। পড়ে দেখা হচ্ছে। রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে।

শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণের অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, আমরা রায়ের সঙ্গে একমত পোষণ করি না। কিন্তু রায়কে শ্রদ্ধা করি।

আইনমন্ত্রী বলেন, রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আপত্তিকর কথা যেগুলো এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক, যতক্ষণ পর্যন্ত উগ্র প্রতিক্রিয়ায়, কোনো ভাষায় আদালত অবমাননা না হয়। প্রতিক্রিয়া দেখানো অন্যায় নয়।

সম্প্রতি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংক্ষুব্ধ হয়েছে। এই রায়, বিশেষ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন মন্ত্রী, দলীয় নেতা ও সরকারপন্থী আইনজীবীরা।

জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারের ১৮০ জন দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

রায় রিভিউর জন্য সরকার তৈরি হচ্ছে: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭