১৭ই আগস্ট ২০০৫, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নীল-সাদা জার্সিতে প্রথমবার মাঠে নামেন মেসি। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বেনিনের বিপক্ষে নিজ দেশের হয়ে খেলতে নামবেন লিও। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের বিখ্যাত মনুমেন্তাল স্টেডিয়ামে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আন্তর্জাতিক বিরতির তিনটি প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। যার মধ্যে ইতোমধ্যেই হয়ে গেছে দুটি। এর মধ্যে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারিত হয়েছে বেনিনের বিপক্ষে ম্যাচটি।
আলবিসেলেস্তেদের কোচ স্কালোনির মুখে শোনা গেল ভিন্ন এক আবহের কথা। বলেন, ‘মাঠে মেসি যা করে, তা আমি অন্য কারও মধ্যে দেখিনি। এ অনুভূতি মিস করব। তার বিদায়ী ম্যাচের জন্য এমন পাঁচটি মনুমেন্তাল স্টেডিয়ামের টিকিটও বিক্রি করা সম্ভব ছিল।’
স্কালোনির মতে, ‘মেসিকে নিয়ে যা বলার, তার সবই বলা হয়ে গেছে। এখন শুধু তাঁর খেলাটা উপভোগ করার সময়। আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলতে মেসি ইতিমধ্যে ফিরেছেন জন্মভূমিতে। বুয়েনস এইরেসে বেনিন ম্যাচ সামনে রেখে শেষবারের মতো অনুশীলনে নামবেন সতীর্থদের সঙ্গে।’
আলবিসেলেস্তে বস বলেন, ‘সে চলে গেলে আমরা যে নস্টালজিয়ার কথা বলি, এখন তো সে সত্যি আর থাকবে না। বুঝতে পারি, সবাই কত আবেগপ্রবণ হয়ে পড়েছে। মনুমেন্তালে পা রাখার মুহূর্ত থেকেই দিনটি সবার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই বিশেষ দিনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। সে আসলে এমন এক শূন্যতা রেখে যাচ্ছে, যা কখনো পূরণ হওয়ার নয়।’
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের পর এটা হবে আর্জেন্টিনার তৃতীয় এবং জাতীয় দলের জার্সিতে এটিই হতে যাচ্ছে লিওর ক্যারিয়ারের শেষ ম্যাচ।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























