ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

দিল্লি আক্রমণের ছক কষছেন দাউদ

ভারতে আবারও আক্রমণের ছক কষছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। এবার তার টার্গেট দিল্লি। ইন্টেলিজেন্স সূত্রের বরাত দিয়ে ভারতীয় বাংলা সংবাদপত্র সংবাদ প্রতিদিন জানিয়েছে, দিল্লি রেলস্টেশন, মেট্রোরেল, আইজিআই এয়ারপোর্ট, সংসদ ভবনকে টার্গেট করেছে তার ‘ডি’ কোম্পানি।

সম্প্রতি পুনের এক বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে জেরায় বেরিয়ে এসেছে পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর চাপে নাকি ভারতে হামলার ছক কষছে দাউদ৷ পত্রিকাাটির দাবি, এই অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে দাউদের পরিচয় বহু পুরনো।

এদিকে, এই ভয়াবহ পরিকল্পনার কথা প্রথমে জানতে পারে দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলার থানা। এরপর এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ইন্টেলিজেন্স ব্যুরো।

এতদিন পর্যন্ত এই দাউদ ইব্রাহিমের হামলা করার প্রধান জায়গা ছিল মুম্বাই। ১৯৯৩ সালের মুম্বাই ব্লাস্ট-কাণ্ডের প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম বরাবরই টার্গেট করেছে দেশের বাণিজ্য নগরীকে। কিন্তু এবারই পরিকল্পনা বদলে দিল্লিকে আক্রমণের ছক কষেছে দাউদ।

সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

দিল্লি আক্রমণের ছক কষছেন দাউদ

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০১৬