ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, হত্যা, গুম, ধর্ষণ ও পরিকল্পিতভাবে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে স্থানীয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন- শিপ্রা গো-স্বামী, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, এফডিএর নির্বাহী পরিচালক আজাহার উদ্দিন, বিএফএফ’র আনম ফজলুল হাদী সাব্বির, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিবেক আজ চুপ করে বসে আছে। বাংলাদেশের পাশের রাষ্ট্র মিয়ানমারে যেভাবে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানসিক নির্যাতন চলছে, আজ বিশ্বের মানবাধিকার কি ভূমিকা রাখছে? আমরা আন্তর্জাতিক আদালতে এসকল সাম্প্রদায়িক হত্যা বন্ধের দাবি জানাচ্ছি।

তারা বলেন, রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে মিয়ানমারে বসবাস করার সুযোগ দেয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় তারা শান্তিতে নোবেল পাওয়া অং সান সুচির নোবেল প্রত্যাহারের জোর দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

আপডেট টাইম : ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭