ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

রাজধানীতে জালিয়াত চক্রের চার সদস্য গ্রেপ্তার

বাঙালী কণ্ঠ নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালিয়াত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল শনিবার রাতে ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ টিম তাদের আটক করে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মোসলেম মিয়া, শাহআলম কবীর, আশিকুর রহমান ও আবদুর রহিম।

তাদের কাছ থেকে জাল পুলিশ ক্লিয়ারেন্স এক হাজার ৬১২টি, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের নকল সিল ৬৯টি, নোটারি পাবলিকের অ্যাম্বুস সিল তিনটি, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ওসির সিল ৬১৭টি, পাঞ্চ মেশিন তিনটি, কম্পিউটার দুইটি এবং একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, এই প্রতারক চক্র প্রতিটি ক্লিয়ারেন্স দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। অথচ বৈধ উপায়ে সোনালী ব্যাংকে আবেদনপত্রের সঙ্গে মাত্র পাঁচশ’ টাকা জমা দিয়ে সহজেই পুলিশের কাছ থেকে এ ক্লিয়ারেন্স পাওয়া যায়। সহজ সরল লোকজন দালালদের খপ্পরে পরে এ ধরনের ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মাধ্যমে প্রতারিত হচ্ছেন।

আবদুল বাতেন বলেন, গত মার্চ মাস থেকে তারা এ ব্যবসা শুরু করে। তাদের সঙ্গে আদম ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। আদম ব্যবসায়ীদের চাহিদা মতোই তারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট সরবরাহ করে থাকে। আর কে জড়িত তা জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে জালিয়াত চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭